October 5, 2026, 10:40 pm
সর্বশেষ সংবাদ:
ছেলের হত্যার ৫১ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যা প্রথমবারের মতো হতে যাচ্ছে ‘মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’ প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে ঢামেকের বাথরুমে প্রেমিকার আত্মহত্যা হলের নবম তলা থেকে ঝাঁপ দিলেন ঢাবি শিক্ষার্থী, বাঁচলেন প্রাণে শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই স্কুল ল্যাব থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ শ্মশান থেকে উদ্ধার ভাড়াটে খুনি দিয়ে চকরিয়ার ছাত্রদল নেতা জিশানকে হত্যা, বলছে পুলিশ দুই বছর বয়সে বাবাকে হারায়, মা অসুস্থ; জিপিএ–৫ পাওয়া সেঁজুতিকে যেন থেমে যেতে না হয় জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে

ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা শিথিলে রাজি যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 159 Time View

শান্তি আলোচনা চলাকালীন ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।

সোমবার (১৮ মে) ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে , আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। ইরান শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে যে, সব ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির মধ্যে থাকতে হবে। তবে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো সাময়িকভাবে শিথিল করার প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

পাল্টা জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ প্রায় এক ডজন দেশে ইরানি হামলা হয়েছে।

যুদ্ধের কারণে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি পুরো পশ্চিম এশিয়ায় বিমান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামেও অস্থিরতা দেখা দিয়েছে।

যুদ্ধ শুরুর ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় দু’পক্ষ। সেই মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

তবে যুদ্ধবিরতি চলাকালীনও হরমুজ প্রণালি ঘিরে দু’পক্ষের মধ্যে অবরোধ ও পাল্টা অভিযোগ চলছে। পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com