September 22, 2026, 5:35 am
সর্বশেষ সংবাদ:
বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি ডেঙ্গু সচেতনতামূলক কনটেন্ট বানানোর আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমনে দ্বিপা‌ক্ষিক সহ‌যো‌গিতা জোরদা‌রের অঙ্গীকার বেরোবিতে পরিচালক ও তিন হলের প্রভোস্ট পদে নতুন মুখ সেতু বিভাগের সচিবের চাক‌রির মেয়াদ বাড়‌ল

নেইমারের জন্য বিশাল ত্যাগ স্বীকার করতে চলেছেন ভিনি

Reporter Name
  • Update Time : Thursday, May 28, 2026
  • 118 Time View

ফুটবল বিশ্বে ব্রাজিলের ১০ নম্বর জার্সি মানেই আলাদা একটা মর্যাদা। পেলে, জিকো, রোনালদিনিওদের মতো নামগুলো ওই জার্সির সঙ্গে মিশে আছে। দীর্ঘদিন ধরে নেইমার সেই দায়িত্ব বহন করে আসছিলেন। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ থেকে দূরে সরে যান তিনি।

নেইমারের অনুপস্থিতিতে রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র বিভিন্ন সময়ে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে রিয়েল মাদ্রিদের এই তারকা পরিষ্কার করে দিয়েছেন, জার্সিটা আসলে কার। ব্রাজিলের ইউটিউব চ্যানেল কেজটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেছেন, ‘বিশ্বকাপে আমি কোন নম্বর পরব জানি না, তবে ১০ নম্বর নেইমারের; এটা তো পরিষ্কার।’

সান্তোসের হয়ে খেলতে থাকা নেইমার এখন আবার ব্রাজিল দলে ফিরেছেন। তাই ভিনিসিয়ুস ৭ নম্বর জার্সিতে ফিরে যাবেন বলেই ধারণা করা হচ্ছে। ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে এই মুহূর্তটা অনেক আবেগের। কারণ ১০ নম্বর জার্সির ভার কতটা ভারী, সেটা তারা সবচেয়ে ভালো বোঝেন।

বিশ্বকাপ এখন দরজায় কড়া নাড়ছে। এই সময়ে ভিনিসিয়ুসের এই সম্মান দেখানো প্রমাণ করে, ব্রাজিল দলের ভেতরেও নেইমারের জায়গা এখনও অটুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com