July 1, 2026, 9:01 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সীমান্তে জড়ো হওয়া বাংলাদেশিদের নেওয়া হয়েছে হোন্ডিং সেন্টারে

Reporter Name
  • Update Time : Thursday, May 28, 2026
  • 71 Time View
42

বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে জড়ো হওয়া শতশত বাংলাদেশিকে অবশেষে নেওয়া হলো হোল্ডিং সেন্টারে। পুলিশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সমন্বয়ে তিনটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিককে। তাদের বাংলাদেশে পাঠানোর জন্য নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাথমিক আলোচনা করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সঙ্গে।

অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গে নতুন নির্বাচিত বিজেপি সরকারের কঠোর পদক্ষেপের পরই শতশত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিক গত দুই দিন ধরে নিজেদের দেশে ফিরতে চেয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন এলাকায় জমায়েত হতে থাকে। মঙ্গলবার রাতের দিকে এসব বাংলাদেশি নাগরিকদের অনেককেই স্থানীয় বসিরহাট মহকুমার বিভিন্ন অস্থায়ী হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক নথি যাচাইয়ের পর ১১০ জন বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে স্বরূপনগরের তেতুলিয়া এলাকায় সরকারি গেস্ট হাউস ‘পথের সাথী’তে। আইনি জটিলতা এবং বিএসএফের ছাড়পত্র না পাওয়ায় তাদের এই গেস্ট হাউসে আপাতত রাখা হয়েছে। গেস্ট হাউসের বাইরে মোতায়েন রয়েছে কঠোর পুলিশ নিরাপত্তা।

অন্যদিকে হাকিমপুর সীমান্তের পাশে একটি প্রাইমারি স্কুলে রাখা হয়েছে শতাধিক বাংলাদেশি নাগরিককে। এছাড়া সীমান্তের পাশে দুটি নবনির্মিত বাড়িতে আশ্রয় দেওয়া হয়েছে আরও ১৭০ জন বাংলাদেশিকে। তবে বুধবার দুপুর পর্যন্ত ট্রেনে-বাসে এমনকি গাড়ি ভাড়া করে উল্লেখযোগ্য অবৈধ বাংলাদেশি সীমান্তে আসছেন। বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যাটা আরও প্রায় দেড় শতাধিক।

তবে প্রশাসন সূত্রের খবর, বুধবার পর্যন্ত যেসব বাংলাদেশি নাগরিক সীমান্তে এসেছেন তাদের যাবতীয় নথি সংগ্রহ করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশি প্রমাণিত হলে নিয়ম মেনে পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির হাতে তুলে দেবে। হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা নিজেরাই জানিয়েছেন, দালালের হাত ধরে তারা বিভিন্ন সময় বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর কলকাতাসহ বিভিন্ন রাজ্যে অবস্থান করছিলেন। কেউ থাকছিলেন রাজারহাটে, কেউ বা থাকছিলেন হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কেউ কেউ আবার সরাসরি দক্ষিণ ভারতের রাজ্য কেরলে বসবাস করা শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গে প্রবেশ করে স্থানীয় দালালের সহায়তায় তারা ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছিলেন। আর এই কাজে তাদের সহায়তা করেছিল আগের তৃণমূল কংগ্রেসের সরকারের লোকজনেরা। এমনটাই দাবি করেছেন বেআইনিভাবে কাগজপত্র বানিয়ে নেওয়া লোকজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com