July 1, 2026, 10:39 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ব্রাজিলের জন্য দুঃসংবাদ, মাঠের বাইরে নেইমার

Reporter Name
  • Update Time : Friday, May 29, 2026
  • 73 Time View
91

ব্রাজিলের জন্য দুঃসংবাদের কারন হয়ে দাঁড়িয়েছে নেইমারের ডান পায়ের মাংসপেশীর চোট। যার কারণে আসন্ন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও তার খেলা অনিশ্চিত!

গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, নেইমারের ইমেজিং স্ক্যানের জন্য কঠোর গোপনীয়তা অবলম্বন করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। তাদের অনুশীলন ক্যাম্পের নিকটস্থ একটি স্থানীয় ডায়গনোস্টিক সেন্টার সাধারণ মানুষের জন্য বন্ধ করে দিয়ে এই সুপারস্টারের মেডিকেল টেস্ট করা হয়। শুরুতে সান্তোস এই চোটকে হালকা বললেও পরবর্তী টেস্টগুলোতে নিশ্চিত হওয়া গেছে, গ্রেড টু মাত্রার পেশীর ইনজুরিতে পড়েছেন তিনি। আপাতত অনুশীলন বন্ধ এবং প্রীতি ম্যাচে তো সাইডলাইনে থাকবেনই, ১৩ জুন মরক্কোর বিপক্ষে সেলেসাওদের প্রথম বিশ্বকাপ ম্যাচেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে।

জাতীয় দলের ডাক্তার রদ্রিগো লাসমার আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছেন, ‘নেইমার গতকাল গ্রাঞ্জা কোমারিতে এসে পৌঁছেছেন, তার সব ধরনের মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং সবশেষে আমরা একটি এমআরআই করিয়েছি। এমআরআই-তে তার গ্রেড ২ মাত্রার পেশীর চোট ধরা পড়েছে। তার চিকিৎসা চলছে এবং আশা করা হচ্ছে যে তিনি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফেরার অনুমতি পাবেন।’

মানে দুই-তিন সপ্তাহের মধ্যে নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা এই ডাক্তারের। এই সময়ে ১ জুন পানামার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫ দিন পর তারা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মিসরের বিপক্ষে।

তোরসেদোরেস-এর প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি সরাসরি নেইমারের সঙ্গে কথা বলেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কম গুরুত্বপূর্ণ ভূমিকাতে হলেও দলে যোগ দিতে রাজি হয়েছেন। এদিকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তার পেশির চোট সারাতে সান্তোসের মেডিকেল টিম ও খেলোয়াড়ের ব্যক্তিগত স্টাফের পাশাপাশি টেকনিক্যাল কমিটিও কঠোর প্রটোকল অনুসরণ করছে।

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ২৪ ঘণ্টা আগে পর্যন্ত ইনজুরি সংক্রান্ত খেলোয়াড় পরিবর্তন করা যায়। সেক্ষেত্রে ৬ জুন যুক্তরাষ্ট্রে মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচেই সিবিএফ নেইমারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে: তিনি থাকবেন নাকি বাদ পড়বেন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com