August 18, 2026, 2:49 pm
সর্বশেষ সংবাদ:
জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া অর্থনীতির সংকট মোকাবিলায় ১৮০ দিনে সরকারের যত পদক্ষেপ থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড

ইরানে হস্তক্ষেপ করা আমাদের ঠিক হয়নি: ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 96 Time View
112

ইরাকের মতো ইরানে হস্তক্ষেপও যুক্তরাষ্ট্রের বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ইরানে যাওয়া উচিত হয়নি, যেমন মার্কিন বাহিনীকে বাগদাদে যাওয়া ঠিক ছিল না।

তিনি বলেন, “ইরাকে কী ঘটেছিল, তা দেখুন। আমরা খুব খারাপভাবে সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা যা করেছি, তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ। আর সত্যি বলতে, প্রথম থেকেই আমাদের সেখানে থাকা ঠিক ছিল না।”

তিনি আরও বলেন, “আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি। কিন্তু ইরানের সক্ষমতা আছে। যদি আমরা নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর হামলা না চালাতাম, তাহলে এখন তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো, আর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। সম্ভবত তখন ইসরায়েল থাকত না, এমনকি পুরো মধ্যপ্রাচ্যও হয়তো থাকত না। এরপর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।”

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থেকেছে।

তিনি বলেন, “তাদের সামরিক বাহিনীকে আমরা মোটামুটি ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। কিন্তু সেখানে অন্য কিছু লোক আছে, যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নেতৃত্বের বিভিন্ন স্তরের ব্যক্তিদের আমরা সরিয়ে দিয়েছি। আসলে তাদের সামরিক বাহিনীকে আমরা ছেড়ে দিয়েছি।”

ট্রাম্প আরও যোগ করেন, “এ কথা শুনে অনেকেই অবাক হতে পারেন, কারণ যুদ্ধের সময় এমন ভুল হয়েছে যেখানে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়, আর তারপর এমন একটি দেশ তৈরি হয়, যা ৪০ বছরেও আর ঘুরে দাঁড়াতে পারে না।”

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com