October 2, 2026, 5:02 pm
সর্বশেষ সংবাদ:
শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে থানার সামনে পুলিশ সদস্যকে যুবদল নেতার মারধর, আটকের পর ছাড়া পেলেন বিএনপি নেতাদের জিম্মায় ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

উনসত্তরের মহানায়ক তোফায়েল আহমেদ

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 146 Time View

১৯৬৯-এর গণ-আন্দোলনের মহানায়ক তোফায়েল আহমেদ পরপারে চলে গেছেন। নায়ক বহু হয়, কিন্তু মহানায়ক খুব বেশি নয়।

তোফায়েল আহমেদকে সারা দেশের মানুষ ’৬৯-এর মহানায়ক হিসেবে চেনে। আমি তাঁকে সেভাবে চিনি না। ’৬২ সালে চট্টগ্রামে স্কাউট জাম্বুরি হয়েছিল, সেই জাম্বুরিতে তোফায়েল আহমেদ গিয়েছিলেন বরিশাল থেকে, আর লতিফ ভাই (লতিফ সিদ্দিকী) গিয়েছিলেন টাঙ্গাইল থেকে। তাঁদের চট্টগ্রামে পরিচয় হয়েছিল।
এরপর তাঁদের শত শত চিঠি আদান-প্রদান হয়েছিল। হঠাৎ একদিন যখন জানলাম ’৬৯-এর গণ-আন্দোলনের তিনিই নেতা, তখন আনন্দে বুক ভরে গেছে। বাঙালির যত গুণ আছে, ছোটখাটো কিছু দোষও আছে। আমরা অতীতের অনেক কিছু ভুলে যেতে চাই, অস্বীকার করতে চাই।
’৬৯-এর গণ-আন্দোলনে যদি তোফায়েল আহমেদ না থাকতেন, যদি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে না বের করে আনতে পারতাম, বঙ্গবন্ধু যদি ’৬৯-এ মুক্তি না পেতেন, আইয়ুব খানের বিদায় না হতো, তাহলে আজ বাংলাদেশ হতো না। পাকিস্তানের পর ’৫২-এর ভাষা আন্দোলন, তারপর ’৫৪ সালে নির্বাচন হয়েছিল এবং ’৬২-তে শিক্ষা কমিশন—এসব আন্দোলন মুক্তিযুদ্ধের ভিত। বিশেষ করে ’৬৯-এর ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে আমরা বের করে এনেছিলাম। সেই আন্দোলনের নেতা ছিলেন মহানায়ক তোফায়েল আহমেদ। 

আজ কোনো বিতর্কিত কথায় যেতে ইচ্ছা করছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com