November 16, 2026, 2:27 pm
সর্বশেষ সংবাদ:
রাশিয়ার সঙ্গে ১ ডিসেম্বর থেকে সব সীমান্ত বন্ধ করছে এস্তোনিয়া পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ইসির চার মাসে জুতা রপ্তানিতে আয় ৪৫৭ মিলিয়ন ডলার এআই কতটা নির্ভুল ‘ফতোয়া’ দিতে পারে, ৩০ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা ‘আমি উচ্চাভিলাষী, জয়ের জন্য খেলি’—ওয়াদিফার স্বপ্ন প্রথম নারী গ্র্যান্ডমাস্টার হওয়া ভারত থেকে আনা ১৮ রেলকোচ ট্রাফিক বিভাগে হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটে অভ্যন্তরীণ নিরাপত্তাকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিপাকে ভর্তি–ইচ্ছুকেরা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 172 Time View

সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামী ব্যাংক নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। ব্যাংকের কোনো ক্ষতি হলে মালিক-শেয়ারহোল্ডাররা চুপ করে বসে থাকবে না।

গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুরে শেওড়াপাড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের কাফরল পশ্চিম থানা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

ডা. শফিক বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত। ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না। ডিপোজিটররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না। শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মেলাতে পারছেন না। এই অবস্থায় ইসলামী ব্যাংক আবার দখল করার পাঁয়তারা চলছে।’

তিনি বলেন, ‘এমন ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত ফ্যাসিস্টদের দোসর, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের ওপর বসিয়ে দেয়া হয়েছে। এ অবস্থায় ব্যাংকের সেবাগ্রহীতা, ডিপোজিটর ও শেয়ারহোল্ডাররা সবাই মিলে রাস্তায় নেমেছে। তাদেরকে জামায়াতের মানুষ বলা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি স্বীকার করে নিচ্ছি- এরা জামায়াতে ইসলামের মানুষ এবং এরা এই দেশের নাগরিক। তারা কোন দল করে- এটা দেখার বিষয় নয়। তারা ব্যাংকের মালিক, এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না।’ আন্দোলনকারীদের ওপর পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে গুলি, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশে গ্যাসের মজুত কমে যাচ্ছে, কিন্তু নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। গ্যাসের দাম ছয়-সাতশ টাকা বাড়িয়ে পরে ৫০ টাকা কমানো জাতির সঙ্গে তামাশার শামিল।

তিনি বলেন, ‘এক মাসও হয় নাই তেলের দাম আট থেকে ১২ শতাংশ বাড়ানো হয়েছে। এক মাসের কম সময়ের ভিতরে আবার তিনটা আইটেমে লিটার প্রতি প্রায় পাঁচ টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে (বুধবার) আবার বিদ্যুতের দাম প্রায় ১৭ শতাংশ বাড়ানো হয়েছে। মানুষ এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয়তো বাড়ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। এ অবস্থায় জনগণ বাঁচবে কিভাবে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com