August 28, 2026, 10:39 am
সর্বশেষ সংবাদ:
জামায়াত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল: রাশেদ খাঁন জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক, আলোচনায় এসএমআর পত্রিকা: ‘২০২৫-২৬ অর্থবছরে ভারত-বাংলাদেশ বাণিজ্য কমেছে ৮.৩২ শতাংশ’ ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা নবায়নযোগ্য জ্বালানিতে দেশজুড়ে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ সিলেট-সুনামগঞ্জ তদারকির দায়িত্ব পেলেন জি কে গউছ ভারতে চিনির দাম বৃদ্ধিতে পশ্চিমবঙ্গে বাড়ছে মিষ্টির দাম, ইথানল উৎপাদনই কি দায়ী? নওগাঁয় পোঁছেছে সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

গ্যাস সংকটে সার কারখানা চালু হচ্ছে না: সংসদে শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 93 Time View

নিউজ ডেস্ক:
গ্যাসের অভাবে সার কারখানা চালানো যাচ্ছে না বলে জাতীয় সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদারের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

ফরিদুল কবির তালুকদার যমুনা সার কারখানা পূর্ণ সক্ষমতায় চালুর বিষয়ে প্রশ্ন তোলেন।

জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কারখানাটি উৎপাদন সক্ষম রয়েছে, তবে গ্যাসের অভাবে চালানো যাচ্ছে না। তিনি বলেন, ‘গ্যাস প্রাপ্তি সাপেক্ষে এটি চালু করতে কোনো সমস্যা নেই।’ তিনি জানান, সার কারখানাগুলোর জন্য আলাদা গ্যাস নেটওয়ার্ক তৈরির সম্ভাবনাও সরকার বিবেচনা করছে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানান, বর্তমানে দেশে ১২টি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা বন্ধ রয়েছে এবং ৬টি রাষ্ট্রায়ত্ত চিনিকল মাড়াই স্থগিত রয়েছে।

বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলায় স্থাপিত বিসিকের ৫টি শিল্পনগরীতে বিগত ১৭ বছরে ৪৩টি শিল্প কারখানা বন্ধ হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com