November 18, 2026, 5:07 am
সর্বশেষ সংবাদ:
বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার রাজধানীতে এক দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলার পাচার হচ্ছে: সংসদে রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : Monday, June 8, 2026
  • 123 Time View

নিউজ ডেস্ক:
আমদানি-রপ্তানির আড়ালে বছরে ৮ বিলিয়ন ডলারের মতো অর্থ পাঁচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে এই অভিযোগ করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ এক ঘণ্টা হাত উচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন টাকা পাঁচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেবেন কি না, এটা জানতে চাই।

জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রপ্তানির আড়ালে অনেক কিছু আছে। নানাপণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। অর্থপাচার হচ্ছে, এটা নিয়ে স্টাডির বিষয় আছে। এটা শুনতে যত সহজ, প্রমাণ তত কঠিন।

মন্ত্রী বলেন, ১৩০ বিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। কিন্তু নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রপ্তানি করে কত পাঁচার হচ্ছে। তবে এটা নিয়ে আমরা কাজ করছি। রপ্তানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযত ব্যবস্থা নেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com