July 1, 2026, 10:53 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026
  • 44 Time View
56

নিউজ ডেস্ক:
তিনটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। সোমবার (১৫ জুন) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেন।

মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানান, তিন মামলায় উচ্চ আদালতের জামিন পাওয়ায় আইনি প্রক্রিয়ায় আপাতত বড় ধরনের স্বস্তি পেয়েছেন তিনি।

২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরসহ বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি তিনি। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

২০০৯ সালে নবম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য হন মমতাজ বেগম। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হন।

তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও তিনি জয়ী হতে পারেননি। ওই নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

নির্বাচনে পরাজয়ের পর রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন মমতাজ। পরবর্তীতে সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com