July 1, 2026, 5:12 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 50 Time View
68

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘ই’ গ্রুপে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় মুখোমুখি হচ্ছে জার্মানি ও আইভরি কোস্ট। দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে নামছে, ফলে গ্রুপসেরা হওয়ার দৌড়ে ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে জার্মানির লক্ষ্য থাকবে প্রথম ম্যাচের দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা। উদ্বোধনী ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে জুলিয়ান ন্যাগেলসমানের দল।

সাম্প্রতিক পারফরম্যান্সেও দারুণ ছন্দে রয়েছে জার্মানি। সর্বশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচেও জয় তুলে নেয় ইউরোপের চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে, আইভরি কোস্টও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে আফ্রিকার দলটি। শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেয়েছে তারা। এর মধ্যে প্রীতি ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারানোর কৃতিত্বও রয়েছে তাদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস খুবই সীমিত। এর আগে মাত্র দুইবার দেখা হয়েছে তাদের। সর্বশেষ ২০০৯ সালে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। ফলে বিশ্বকাপের মঞ্চে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম প্রতিযোগিতামূলক লড়াই।

সম্ভাব্য একাদশে জার্মানির আক্রমণভাগে থাকতে পারেন ডেনিজ উনদাভ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও ফ্লোরিয়ান ভির্টজ। অন্যদিকে আইভরি কোস্টের ভরসা নিকোলাস পেপে, এলিয়ে ওয়াহি, ফ্রাঙ্ক কেসি ও আমাদ দিয়ালো।

পরিসংখ্যান বলছে, বলের দখল ও আক্রমণ তৈরিতে এগিয়ে জার্মানি। প্রতি ম্যাচে গড়ে ৬৫ শতাংশের কাছাকাছি বল দখলে রাখছে তারা এবং ম্যাচপ্রতি প্রায় ২৬টি শট নিচ্ছে। তবে পাল্টা আক্রমণে আইভরি কোস্টও বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, জার্মানির আক্রমণভাগের শক্তি ও সামগ্রিক দলগত মান তাদের কিছুটা এগিয়ে রাখছে। তবে আইভরি কোস্টের দ্রুতগতির ফরোয়ার্ডরা জার্মান রক্ষণকে পরীক্ষায় ফেলতে পারেন।

সম্ভাব্য ফলাফল হিসেবে অনেকেই জার্মানির ২-১ গোলের জয় দেখছেন। তবে গ্রুপসেরার লড়াইয়ে দুই দলেরই গোল পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com