July 1, 2026, 4:39 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 32 Time View
15

নিউজ ডেস্ক:
স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ডা. জাহেদ জানান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আগামী একবছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে- একথাটি নিয়ে একটু মিসইন্টারপ্রেটেশন আছে উল্লেখ করে তিনি বলেন, “একবছর মানে, যখন নির্বাচন শুরু হবে, তারপর একবছর। কারণ আপনারা জানেন অনেকগুলো স্তর আছে আমাদের স্থানীয় সরকারের এবং এর মধ্যে বিশেষ করে ইউনিয়ন যদি ধরি সংখ্যাটা বিরাট। এই সংখ্যা নির্বাচন করতে শুরু হওয়ার পর থেকে একবছর সময় লাগবে। তাহলে উনি বলছেন সেপ্টেম্বর-অক্টোবর মানে বর্ষা যখন শেষ হবে, তার মানে এটা ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবরে যদি শুরু হয় ২০২৭ সালের সেপ্টেম্বর-অক্টোবর বা ২০২৭ সালের মধ্যে এই নির্বাচনটা শেষ করার চেষ্টা সরকার করবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com