July 1, 2026, 3:33 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’: নেইমারকে তার বাবা

Reporter Name
  • Update Time : Thursday, June 25, 2026
  • 45 Time View
58

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে।

চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। আর সেই সম্ভাবনাই যেন নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে তার পরিবার ও সমর্থকদের মধ্যে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন… অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসাথেই এই মুহূর্তটির অভিজ্ঞতা নেব। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন!

পোস্টটির সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি তুলে ধরা হয়। ভিডিওজুড়ে বাজতে থাকে প্রতিকূলতা জয় করার বার্তা বহনকারী একটি গান। আর ন্যারেশনে শোনা যায় হৃদয়স্পর্শী একটি আহ্বান—‘তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।’

বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের শারীরিক অবস্থা। পায়ের পেশির (কাফ) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে গত কয়েক দিনে তার অবস্থার দ্রুত উন্নতি হয়েছে।

চোট কাটিয়ে গত তিন দিন ধরে দলের বাকি সদস্যদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন নেইমার। মঙ্গলবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে তার প্রাণবন্ত উপস্থিতি এবং অনুশীলনের তীব্রতা নজর কেড়েছে সবার।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আশাবাদী কণ্ঠেই কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, ‘ও প্রস্তুত এবং খুব ভালো অনুশীলন করেছে।’ তাই মায়ামির রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—অবশেষে কি বিশ্বকাপের মঞ্চে দেখা মিলবে নেইমারের?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com