July 1, 2026, 3:33 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে সুযোগ পেলেন যারা

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2026
  • 37 Time View
70

জিম্বাবুয়ে সফরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আসন্ন এই সফরে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া সিরিজে খেলা তারকাদের রাখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজের দলে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ডাক পাওয়া শেখ মেহেদী হাসানকে রাখা হয়নি জিম্বাবুয়ে সিরিজে।

জিম্বাবুয়ে সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, সহ-অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়ানডে সিরিজে রাখা হয়নি লিটন দাসকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে ৬, ৯ এবং ১১ জুলাই। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দেড়টায় খেলা শুরু হবে।

এর আগে ২৮ জুন মাঠে গড়াবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ।

বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com