July 1, 2026, 4:39 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করলে সহায়তা করবে চীন

Reporter Name
  • Update Time : Friday, June 26, 2026
  • 40 Time View
62

নিউজ ডেস্ক:
রোহিঙ্গা সংকটের সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা করতে চাইলে চীন প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আমরা নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যাক।

তিনি বলেন, চীন আশ্বাস দিয়েছে যে, আমরা যখনই প্রয়োজন মনে করবে এবং মিয়ানমারের সঙ্গে সংলাপের প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে এবং আমরা সেই ভলেন্টারি এবং ডিগনিফাইতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতোপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময় শুধু সম্ভব হয়েছিল, আমরা এ বিষয়ে সামনে আলোচনা শুরু করবো।

হুমায়ুন কবির বলেন, আমাদের দেশে একটা দুর্বল সরকার ছিল বিগত বছরগুলোতে, একটা রেজিম ছিল, তার দুর্বলতার ভিত্তিকে ভর করে এই ক্রাইসিসটা একটা কন্ট্রোলার বাইরে নিয়ে চলে গেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আমাদের দেশে প্রবেশ একটা টপ ন্যাশনাল সিকিউরিটি কন্সার্ন। প্রথম উদ্যোগ যে নিতে হবে, আমরা নেবো। গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা চীনকে সঙ্গে নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com