August 28, 2026, 2:44 am
সর্বশেষ সংবাদ:
নভোথিয়েটারের সাবেক ডিজি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা শেখ পরশ ও তার স্ত্রীসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা

এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 78 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এবারের বাজেট স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অগ্রাধিকারের বাজেট। বর্তমান এই ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ কী পরিমাণ বরাদ্দ দেওয়া যেতে পারে, তা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী সব সেক্টরে সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে চলছেন, যার মধ্যে স্বাস্থ্য খাতকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বলেন, ভৌগোলিক কারণে এই অঞ্চলের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অনেক গুরুত্বপূর্ণ। এই মেডিকেল কলেজ হাসপাতালে যেসব অনিয়ম রয়েছে, তার সবকিছু আমাদের ঠিক করতে হবে। সর্বোপরি আমরা আমাদের রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। কোনো রোগী হাসপাতালে এসে যদি সেবা না পান এবং চিকিৎসা না পাওয়ার কারণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়, তবে তা হাসপাতালের অদক্ষতার মধ্যে পড়ে।

তিনি আরও বলেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ করা ও স্বচ্ছতা নিশ্চিত করা আমার প্রধান লক্ষ্য থাকবে। আমরা যদি এগুলো বন্ধ করতে পারি, তাহলে হাসপাতাল অনেক ভালোভাবে চলবে। আর এ জন্য কোনো আপস আমি করব না; কারণ এটি আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে।

শামা ওবায়েদ বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে কেউ যাতে হাসপাতালের অনৈতিক কাজ করতে বা পরিবেশ নষ্ট করতে না পারে, তা দেখতে হবে। এ ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com