October 6, 2026, 3:48 am
সর্বশেষ সংবাদ:
গ্রাম সরকার পুনর্বহালের আলোচনা, ৭ নভেম্বর সাধারণ ছুটির সিদ্ধান্ত বিয়ের ১৪ দিন আগে ডেঙ্গুতে মৃত্যু, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর ১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামের বিপক্ষে নাটকীয় জয় ফ্রান্সের কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ তুরস্কের জালে ইতালির ৩ গোল খাদ্য নিরাপত্তায় ৩০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার ‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, ফোনালাপ ফাঁসের পর যুব অধিকার নেতা বহিষ্কার নানাবাড়িতে এসে ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, নতুন ছবি নিয়ে হাস্যরস

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 110 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করে আবারও আলোচনায় এসেছেন। এবার গ্রিক পুরাণের টাইটান ‘অ্যাটলাস’-এর মতো নিজেকে দেখিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে হাঁটু গেড়ে বসে পুরো পৃথিবী কাঁধে বহন করতে দেখা যাচ্ছে, আর গায়ে জড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাস্যরস,মিম আর বিতর্কের ঝড় উঠেছে।
শনিবার (২৭ জুন) ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। কোনো ক্যাপশন দেননি। পুরাণ অনুসারে, অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি হিসেবে চিরকাল আকাশমণ্ডল কাঁধে বয়ে বেড়াতে হয়। পরে শিল্পকর্মে তাকে পৃথিবী বহন করতে দেখানো হয়। ট্রাম্প যেন এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, বিশ্বের সব দায়িত্ব একাই তার কাঁধে।

এই ছবি পোস্ট হওয়ার আগের দিনই যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের একটি ড্রোন সংরক্ষণাগারে হামলা চালায়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান বলে ধারণা করা হচ্ছে।

একই দিন ট্রাম্প আরেকটি ছবি পোস্ট করেছেন। সেখানে ২০ বছর বয়সী নিজের সঙ্গে ১৮ বছর বয়সী বারাক ওবামার তুলনা করা হয়েছে। ট্রাম্পকে দেখানো হয়েছে ১৯৬৪ সালে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমির সামরিক পোশাকে, আর ওবামাকে অক্সিডেন্টাল কলেজে পড়ার সময় মুখে গাঁজার সিগারেট নিয়ে।

হোয়াইট হাউসের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

এর আগেও ট্রাম্প এমন বিতর্কিত ছবি শেয়ার করেছিলেন। চলতি বছরের শুরুতে তিনি একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করেন, যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো দেখানো হয়। সাদা ধর্মীয় পোশাক ও লাল স্টোল পরে অসুস্থ এক ব্যক্তিকে সুস্থ করে তুলছেন। হাত থেকে আলো বেরোচ্ছে, পাশে নার্স, নারী, প্রবীণ সেনা ও সৈন্যরা বিস্ময়ে তাকিয়ে আছে। সেই ছবি নিয়েও অনেক রিপাবলিকান সমর্থক ক্ষুব্ধ হয়েছিলেন। পরে ছবিটি সরিয়ে নেওয়া হয়।

এবারও ট্রাম্পের এই ‘অ্যাটলাস’ ছবি নিয়ে নেটদুনিয়ায় মজা আর সমালোচনা চলছে। তিনি যে নিজেকে বিশ্বরক্ষক হিসেবে দেখাতে ভালোবাসেন, সেটা আরেকবার স্পষ্ট হয়ে গেল।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com