November 18, 2026, 3:43 am
সর্বশেষ সংবাদ:
পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা দেশে অপরিণত জন্মের হার ১৬.২ শতাংশ ২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র লাভার বয় ইমেজের রবার্ট প্যাটিনসন বাস্তবে কতটা রোমান্টিক ‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 112 Time View

নিউজ ডেস্ক:
চীনের পক্ষ থেকে আসা ‘টু প্লাস টু’ (দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ) এবং অর্থনৈতিক করিডরের মতো প্রস্তাবগুলো সরকার পরীক্ষা-নিরীক্ষা ও বিবেচনা করে দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের মানুষের উপকার হলে এ ধরনের যৌথ সহযোগিতায় যাবে বাংলাদেশ।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও উন্নতর জায়গায় নিয়ে গেছে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ ছাড়া তিস্তা প্রকল্প এবং নদী ব্যবস্থাপনায় ‘ফিজিবিলিটি টেস্ট’ বা সম্ভাব্যতা যাচাইয়ে কারিগরি সহায়তা দিতে চীন রাজি হয়েছে বলেও জানান তিনি।

সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য উল্লেখ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘দেশের উপকারের কথা চিন্তা করেই সব দেশের সঙ্গে স্বার্থ হাসিল করবে ঢাকা।’

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ইরান আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে স্পিকার সেখানে যাচ্ছেন। মুসলিম দেশের এক গুরুত্বপূর্ণ নেতার শেষকৃত্যে যাওয়াকে সৌহার্দপূর্ণ সম্পর্ক হিসেবেই দেখছে ঢাকা। তবে বিরোধী দল এবং অন্য যে কেউ ব্যক্তিগতভাবে সেখানে যেতেই পারে।

বিদেশে অর্থ পাচারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ১০টি দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার চুক্তির মাধ্যমে এই প্রক্রিয়াটি আরও এক ধাপ এগিয়ে গেল।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে এবং সরকার এ বিষয়ে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com