August 28, 2026, 12:56 am

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 76 Time View

নিউজ ডেস্ক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকলেও, এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, তবে আপাতত এতে কোনো বাড়তি অগ্রগতি নেই।

দেশের বৈদেশিক সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বিশ্বের সব দেশের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে সম্পর্ক নিবিড় হওয়ার বিষয়টি তৃতীয় কোনো দেশের চিন্তার কারণ হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডরের বিষয়টি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বিশ্বের ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়েছে। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণের বিষয়টি দুই দেশের মধ্যকার সুসম্পর্কের একটি প্রতিফলন হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com