July 8, 2026, 2:04 am
সর্বশেষ সংবাদ:
ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, বিএমপির তিন পুলিশ সদস্য বরখাস্ত পরিচালককে দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ, কক্ষে তালা আর্জেন্টিনা–মিসর ম্যাচ ঘিরে বাগবিতণ্ডা, ব্রাজিল সমর্থকের নাক ফাটানোর অভিযোগ ‘রেফারি জালেম, আর্জেন্টিনার জন্য কাপ ঠিক করা’—বললেন মিশরের স্ট্রাইকার ফ্যাসিস্ট সরকারকে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার পরের ম্যাচ কবে কখন? অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা একনায়কতন্ত্র কায়েম করলে আ.লীগের মতোই বিএনপির পরিণতি হবে: নাহিদ ইসলাম সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে: নাহিদ ইসলাম এনসিপির সমাবেশে হামলা: সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ আখতার হোসেনের

২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 27 Time View
33

নিউজ ডেস্ক:
২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে যোগদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন।

সোমবার (৬ জুলাই) বিকেলে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোরামে অংশগ্রহণের পাশাপাশি মূল বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ সফরের সময় তার সঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, প্রধানমন্ত্রীর এ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালায়ন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের একটি চিঠিও পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com