July 11, 2026, 1:30 am
সর্বশেষ সংবাদ:
হালান্ডের রূপকথা, নাকি ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান? ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান লেবাননে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াতের আমীর: টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি আবারও আর্জেন্টিনার ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ: জামায়াত আমির আরও ভারি বৃষ্টি ও পাহাড় ধসের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

হরমুজ থেকে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 28 Time View
42

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান বলছে, হরমুজ প্রণালী দিয়ে ওমানের উপকূলঘেঁষা করিডর ব্যবহার করতে চাওয়া ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, হরমুজ প্রণালীতে ওমানের করিডোর থেকে একটি ভারতীয় তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

গত ২৪ জুন ওমান এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) উপসাগরে আটকে পড়া জাহাজ সরিয়ে নেওয়ার জন্য ওমানের উপকূলঘেঁষা একটি অস্থায়ী নৌপথ চালুর ঘোষণা দেয়। ইরানের দাবি অনুযায়ী, ওই করিডরের তদারকির দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতে ছিল।

ফার্সের খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) রেডিও বার্তার মাধ্যমে ওমানের করিডর ব্যবহার করতে চাওয়া জাহাজগুলোকে সতর্ক করছে এবং তাদের ইরান নির্ধারিত করিডর ব্যবহার করার নির্দেশ দিচ্ছে।

সংস্থাটি আরও দাবি করেছে, জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালী অতিক্রম করা সব জাহাজই ইরান অনুমোদিত করিডর ব্যবহার করেছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে ভারত, ওমান বা আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com