November 23, 2026, 9:11 am
সর্বশেষ সংবাদ:
শীতে গোসলের আগে ও পরে কোন তেল মাখবেন সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা কানাডায় উচ্চশিক্ষা: মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ মোদিকে যাঁরা ক্ষমতায় এনেছিলেন, তাঁরাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের বাজারে কমছে স্বর্ণের দাম, আরো কমবে নাকি বাড়বে? প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি সংসদীয় কমিটি: ২১ জেলা মাদক পাচারের রুট ইয়াবা-আইস আসে তিন পথে
Uncategorized

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 88 Time View

নিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে ‘চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়’ পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশ্ন কঠিন হওয়ায় হলে দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতা না পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা এমন উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী বের হয়ে যায়। বেলা ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া..স্লোগান’ দিয়ে কলেজে ডিম ছুড়তে থাকে। পরে পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com