September 16, 2026, 2:40 am
সর্বশেষ সংবাদ:
মিছিলের প্রস্তুতি, ৩ মাইক্রোবাসসহ আ’লীগের ৩১ নেতাকর্মী আটক কারাগার ছিল ঠিকানা, ৭ বছর বয়সে মুক্ত আকাশের নিচে মোবাশ্বেরা বেকারি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত, ৭ দিনের মধ্যে প্রতিবেদন জানা গেলো পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইকোর্টের হাজিদের কোনো কষ্ট-অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী ঢাবির জগন্নাথ হলের পাশে জোড়া ককটেল বিস্ফোরণ কেন মক্কায় নিরাপত্তা সতর্কতা জারির পর প্রত্যাহার করে নিলো সৌদি আরব বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, প্রতিহতের ঘোষণা ছাত্রদল-শিবিরের রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার

১৫০ যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা ছিল ফেরি, ছাড়ল পৌনে তিন ঘণ্টা পর

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 74 Time View

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাট থেকে নলচিরা ঘাটের উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ফেরি মাঝনদীতে প্রায় পৌনে তিন ঘণ্টা আটকে ছিল। নদীর নাব্যতা-সংকটের কারণে এ ঘটনা ঘটেছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে মহানন্দা নদীতে ফেরিটি আটকে পড়ে। পরে জোয়ারের পানি বাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে এটি পুনরায় ছেড়ে যায়।

ফেরি–সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে প্রায় ১৫০ যাত্রী ও ১৬টি যানবাহন নিয়ে চেয়ারম্যানঘাট থেকে নলচিরার উদ্দেশে রওনা দেয় ফেরিটি। প্রায় ১০ মিনিট পর মাঝনদীতে ফেরিটি আটকে যায়। ফেরির মাস্টার নুরুল আমিন জানান, মহানন্দা নদীর অগভীর একটি অংশে ফেরিটি আটকে ছিল। স্থানীয়ভাবে এ জায়গাটিকে ‘শোল’ বলা হয়। জোয়ার-ভাটার কারণে সেখানে প্রায়ই নাব্যতা–সংকট দেখা দেয়। সেখানে পানি কম থাকায় ফেরিটি আটকে গিয়েছিল। দুর্ঘটনা এড়াতে ফেরিটি নোঙর করে জোয়ারের জন্য অপেক্ষা করা হয়।

ফেরির যাত্রী জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘাট ছাড়ার কিছুক্ষণ পরই ফেরিটি হঠাৎ থেমে যায়। এতে ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে ফেরির মাস্টার জানান, পানি বাড়লেই ফেরি চলতে পারবে। প্রায় পৌনে তিন ঘণ্টা নদীতে অপেক্ষা করতে হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com