October 3, 2026, 9:11 am
সর্বশেষ সংবাদ:
আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ান গেমস ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন নাকভি বিদেশি অপারেটরের হাতে বন্দর, ক্ষুব্ধ শ্রমিক সংগঠনগুলো ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দপ্তর: নাসীরুদ্দিন পাটওয়ারী

স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল?

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 116 Time View

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও স্পেন। এই ফাইনালের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্পেন।

প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের একটু আগে পেনাল্টি পায় স্পেন। ফ্রান্সের ফুলব্যাক লুকাস দিনিয়ে বক্সের মধ্যে লামিন ইয়ামালকে ফাউল করেছেন বলে রেফারি সিদ্ধান্ত দেন।

মার্ক কুকুরেয়ার একটি লং বল আসে বক্সে। সেই বল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দিনিয়ে। কিন্তু তিনি খেয়াল করেননি যে তার পেছনে ইয়ামাল আছেন।

ইয়ামাল আগে বলের কাছে পৌঁছে যান। এই সময় দিনিয়ের পায়ের জোরালো লাথি লেগে যায় বার্সেলোনার এই উইঙ্গারের পায়ের সামনের অংশে। ফলে স্পেনকে পেনাল্টি দেন রেফারি।

এই পেনাল্টি থেকে গোল করেন স্পেনের ফরোয়ার্ড মিকেল ওইয়েরজাবাল। এই গোলে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন।

এই ঘটনার পর আইটিভির বিশ্লেষক গ্যারি নেভিল দিনিয়ের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তাকে খেয়াল রাখতে হবে সে কোথায় আছে, এটাও বুঝতে হবে যে ইয়ামাল ঝুঁকি নেবে। সে জানেই না যে ইয়ামাল সেখানে আছে। তার কোনো ধারণাই নেই।’

তার কথা থেকেই পরিষ্কার পেনাল্টিটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই একেবারেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com