July 15, 2026, 8:07 am
সর্বশেষ সংবাদ:
বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা ৭৯ শতাংশ মার্কিনির ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন স্পেনকে পেনাল্টি দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের নারায়ণগঞ্জে বিদেশি পিস্ত\লসহ গ্রেপ্তার যুবক ফ্রান্স ও স্পেনের শুরুর একাদশে কারা আছেন ‘ফকল্যান্ড নয়, ফুটবলে মনোযোগ দিন’- ইংল্যান্ড ম্যাচের আগে বললেন আর্জেন্টাইন যোদ্ধারা শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা ৭৯ শতাংশ মার্কিনির

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 6 Time View
9

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত দীর্ঘ সময় ধরে চলবে বলে মনে করছেন প্রতি পাঁচজনের মধ্যে চারজন মার্কিন নাগরিক। রয়টার্স-ইপসোসের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের জাহাজ চলাচলে আবারও অবরোধ ঘোষণার পর এই জরিপটি করা হয়। তিন দিনব্যাপী পরিচালিত জরিপটি গত রোববার শেষ হয়। এতে অংশ নেওয়া ৭৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলবে। মার্চের শেষ দিকে একই ধরনের জরিপে এ হার ছিল ৬৫ শতাংশ। মাত্র ১৮ শতাংশ মনে করেন, কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে।

জরিপে অংশ নেওয়া ৩৭ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে মত দিয়েছেন। গত ২৬ জুন হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। সারাদেশ থেকে এক হাজার ১৯ জন প্রাপ্তবয়স্ক এই জরিপে অংশ নেন। এর সম্ভাব্য ত্রুটির হার প্রায় ৪ শতাংশ।

জরিপে আরও দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, এই যুদ্ধের কারণে আগামী এক বছরে জ্বালানির দাম আরও বাড়বে। আর অর্ধেক উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধের জন্য যে মূল্য দিতে হচ্ছে, তা সার্থক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com