July 15, 2026, 6:32 pm
সর্বশেষ সংবাদ:
‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’ মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা হচ্ছে: সংসদে প্রধানমন্ত্রী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বরিশাল শিক্ষাবোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা চট্টগ্রামে আজও সড়কে নেমে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, এক দফা দাবি কে জিতবেন গোল্ডেন গ্লাভস আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশন, ৯৫ লাখের বেশি স্বাক্ষর আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে কেনের বিশেষ বার্তা হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আনসার ক্যাডার ছেড়ে প্রশাসন ও পুলিশে তিন কর্মকর্তা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 20 Time View
29

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আনসার ক্যাডারের তিন কর্মকর্তা নতুন করে প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগ দিচ্ছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান চাকরি থেকে ভূতাপেক্ষ অব্যাহতি দিয়েছে সরকার।
বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এসংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তবে এই তিন কর্মকর্তার অব্যাহতি কার্যকর ধরা হয়েছে গত ৮ ফেব্রুয়ারি থেকে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং একজন পুলিশ ক্যাডারে মনোনীত হন।

তারা হলেন—পটুয়াখালীর ৭ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাজ্জাদ কাদের মুন।

তিনি ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন।
বান্দরবানের ১৬ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামও ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হন।

অন্যদিকে সিলেটের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তাকেই তাদের নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন ক্যাডারে যোগদান এবং চাকরির প্রশাসনিক ধারাবাহিকতা সমন্বয়ের জন্য তাদের আগের একটি তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভূতাপেক্ষ অব্যাহতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির রেকর্ড, নতুন পদে বেতন নির্ধারণ, জ্যেষ্ঠতা এবং আগের চাকরির সময়কাল গণনার মতো বিষয়গুলো বিধি অনুযায়ী সমন্বয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com