August 26, 2026, 5:20 pm
সর্বশেষ সংবাদ:
স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা মনগড়া মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ‘বিএনপির লোকদের সুবিধা দিতেই সিটি নির্বাচনে গড়িমসি’ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে প্রশাসনকে নোবিপ্রবি ছাত্রদলের ৬ প্রস্তাব বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট লম্বা লুঙ্গি, পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 47 Time View

ডেঙ্গু ঠেকাতে মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা বা লম্বা করে লুঙ্গি পরার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন পরামর্শের কথা জানান।

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালের ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকারের নির্ধারিত হারে পরীক্ষা করতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বলেন, দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে। হাসপাতাল মালিকরাও তা মানতে সম্মতি দিয়েছেন।

নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা জানতে চান। হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ, পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্সের পর্যাপ্ততা নিশ্চিত করার দাবি জানান।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে এক লাখ ছয় হাজার ৬০০ আরডিটি কিট মজুদ রয়েছে। আগামী এক মাসে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে। ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও মজুদ রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com