August 18, 2026, 4:00 pm
সর্বশেষ সংবাদ:

আর্জেন্টিনা জিতলেই আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে ভাইরাল পরীমনি

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 40 Time View
56

বিনোদন ডেস্ক:
বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আগেও সরব ছিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। এবার সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। আর ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর হ্যারি কেইনকে উদ্দেশ করে দেওয়া তার আরেকটি রসিকতাপূর্ণ পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শুরুর আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

মজার ছলে দেওয়া এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সংবাদ লেখা পর্যন্ত পোস্টটিতে ১ লাখ ৯১ হাজার ৯০০-এর বেশি প্রতিক্রিয়া, ২৩ হাজারের বেশি মন্তব্য এবং হাজারো শেয়ার হয়েছে।

 

এর কয়েক ঘণ্টা পর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর রাত ৩টা ১৫ মিনিটে আবারও ফেসবুকে পোস্ট দেন পরীমনি। টেলিভিশনের পর্দায় ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

রসিকতাপূর্ণ এই পোস্টটিও দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১ হাজার ৬০০-এর বেশি মন্তব্য পড়েছে।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থন প্রকাশ করে আসছেন পরীমনি। সম্প্রতি তিনি আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘পরী’।

ভিডিওটির পেছনে বাজছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গান। গানে যে খেলোয়াড়ের নাম এসেছে, পরীমনি সেই খেলোয়াড়ের পরিচিত উদ্‌যাপনের ভঙ্গি অনুকরণ করেন। মাঠের ফুটেজের সঙ্গে তার উপস্থাপনা মিলিয়ে তৈরি ভিডিওটি ভক্তদের প্রশংসাও কুড়িয়েছে।

পরীমনির ব্যক্তিজীবনে একাধিক বিয়ের খবর আগেও আলোচনায় এসেছে। সর্বশেষ ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরীফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। ২০২২ সালের জানুয়ারিতে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাঁদের সংসারে এক পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৩ সালে বিচ্ছেদ ঘটে এই দম্পতির। তবে ‘আবার বিয়ে’ নিয়ে তার সাম্প্রতিক পোস্টকে অধিকাংশ ভক্তই নিছক রসিকতা হিসেবেই দেখছেন।

বিশ্বকাপের ফাইনালে আগামী ১৯ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। শিরোপা নির্ধারণী সেই ম্যাচ ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com