July 18, 2026, 4:02 am
সর্বশেষ সংবাদ:
রাতে ভালো ঘুমের জন্য করুন এই ৭টি ব্যায়াম ৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত বিগত সংসদ ‘রাবার স্ট্যাম্প’ ছিল, এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে: ডেপুটি স্পিকার আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রকৌশলীদের শুধু স্মার্টনেস নয়, সততাও থাকতে হবে: জামায়াত আমির সৌদিতে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান

বিশ্বকাপজয়ীরা প্রথমবার পাবেন চ্যাম্পিয়নশিপ রিং

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 26 Time View
32

বিশ্বকাপ জয়ের স্মৃতি এত দিন ছিল সোনালি ট্রফি আর গলায় ঝোলানো পদকে। এবার সেই স্মৃতি জায়গা করে নেবে আঙুলেও। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এবারই প্রথম চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বিজয়ীদের জন্য এমন বিশেষ সম্মাননা চালু করা হলো। যুক্তরাষ্ট্রের এনবিএ, এনএফএল কিংবা এমএলবির মতো জনপ্রিয় লিগগুলোয় চ্যাম্পিয়নশিপ রিংয়ের ঐতিহ্য দীর্ঘদিনের। সেটিই উত্তর আমেরিকা আয়োজিত ফিফার সবচেয়ে বড় আসরের মধ্য দিয়ে ফুটবলে প্রবেশ করছে।

ফিফা ওয়েবসাইটে চ্যাম্পিয়নশিপ রিংয়ের খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের বছরকে স্মরণীয় করে রাখতে মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে মাত্র ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং অফিশিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

রিংয়ের এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, রং ও প্রতীক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি রিং হবে আলাদা সিরিয়াল নম্বরযুক্ত। যিনি এর মালিক হবেন, তার আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা হবে, সঙ্গে থাকবে সত্যায়নপত্র (সার্টিফিকেট অব অথেনটিসিটি)।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে অস্থায়ী রিং দেওয়া হবে। পরে খেলোয়াড় ও স্টাফদের সঠিক মাপ অনুযায়ী ৩০টি রিং তৈরি করে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

এবারের ফাইনালে আর্জেন্টিনা নামছে চতুর্থ শিরোপার জন্য, স্পেন নামছে দ্বিতীয় শিরোপার জন্য। যে দলই জিতুক, ট্রফি আর স্বর্ণপদকের পাশাপাশি তারাই হবে বিশ্বকাপ ইতিহাসের প্রথম দল, যাদের আঙুলে উঠবে ফিফার নতুন এই ‘চ্যাম্পিয়নশিপ রিং’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com