July 18, 2026, 4:06 am
সর্বশেষ সংবাদ:
রাতে ভালো ঘুমের জন্য করুন এই ৭টি ব্যায়াম ৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দিয়ে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানি ট্যাংকারে ফের মার্কিন হামলা, থাইল্যান্ডের জাহাজে হামলা তেহরানের সকালের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত বিগত সংসদ ‘রাবার স্ট্যাম্প’ ছিল, এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে: ডেপুটি স্পিকার আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম নরসিংদীর সেই শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার প্রকৌশলীদের শুধু স্মার্টনেস নয়, সততাও থাকতে হবে: জামায়াত আমির সৌদিতে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান

বিগত সংসদ ‘রাবার স্ট্যাম্প’ ছিল, এখন গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে: ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 7 Time View
10

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, স্বাধীনোত্তর বাংলাদেশে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর যে নতুন মহান সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের কাছে মানুষের প্রত্যাশা অনেক এবং আমরাও সেটা বিবেচনা করি। এই জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘদিন যাবৎ এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করত না; যেটাকে বলা হতো ‘রাবার স্ট্যাম্প’ বা মাস্টার ভয়েস হিসেবে পরিচালিত হয়েছে। তবে এখন জাতীয় সংসদ গণতন্ত্রের রীতিনীতি চর্চা করার জায়গা। এখন সরকারি দল ও বিরোধী দল তাদের স্ব স্ব বক্তব্য রাখতে পারছে।

গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির আগামী দিনের দিকনির্দেশনা দিচ্ছেন সংসদ সদস্যরা। কীভাবে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, সেই বিষয়ে তাঁরা বিস্তারিত তুলে ধরতে পারছেন। আমরা সংসদের পক্ষ থেকে একটা কথা বলতে পারি—যে ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগিতায় আমরা প্রত্যেক দলের মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই চেষ্টা করছি। সেই সাথে জনগণের যেন সকল আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে সংসদ প্রতিষ্ঠিত হয়, সেভাবেই আমরা এটি পরিচালনা করছি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গার এএসপি (সার্কেল) রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com