August 18, 2026, 11:05 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 57 Time View
85

নিউজ ডেস্ক:
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়, যেখানে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের নামও রয়েছে।

নিজের বিরুদ্ধে আনা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাক্ষ্য-প্রমাণে এই অভিযোগ প্রমাণ করতে না পারলে তিনিও অভিযোগকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

সংবাদ সম্মেলনে হিরো আলম আরও দাবি করেন, তিনি জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশেই ছিলেন এবং নিজেকে একজন জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করে জানান যে প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নাম মামলায় জড়ানো হয়েছে। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বলে উল্লেখ করেন। আন্দোলন বা বিভিন্ন সময়ে নিজের ভূমিকার কথা স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, এতদিন পরে এসে কেন হঠাৎ তার নাম মামলায় যুক্ত করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com