November 12, 2026, 9:53 pm
সর্বশেষ সংবাদ:
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা পাঁচ সিনেমায় ৩৫ হাজার কোটি টাকা আয়! ২০২৬ সালের বক্স অফিসের রানি ঢাকায় বাংলাদেশ–ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একই স্কুলে পড়া শিক্ষার্থীদের পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক তুরস্কে কপ সম্মেলনে তারেক রহমানের ৫ প্রস্তাবে কী আছে? ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে রাষ্ট্রায়ত্ত ৩৫ শিল্পপ্রতিষ্ঠানের ৩০টিই লোকসানে: সংসদে শিল্পমন্ত্রী সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির বয়সসীমা এক করল সরকার

সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 110 Time View

২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৭,৩৬৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যা দেশের মোট ৪৮,৭১৩ জন নিহতের ১৫.১১ শতাংশ বলে রোড সেফটি ফাউন্ডেশন মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই সংখ্যা তুলে ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বয়সভিত্তিক বিশ্লেষণে বলা হয়, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসার শিক্ষার্থী ছিলেন ৩,৩২৮ জন (৪৫.১৯%) এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ৪,০৩৬ জন (৫৪.৮০%)।

দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু ধরন অনুযায়ী পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ১,৯২৩ জন (২৬.১১%), যানবাহনের আরোহী হিসেবে ৯২৭ জন (১২.৫৮%), মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে ৩,৮৪১ জন (৫২.১৫%), বাইসাইকেল ও রিকশার আরোহী হিসেবে ৫১৯ জন (৭.০৪%) এবং অটোরিকশার চাকার সঙ্গে পোশাক পেঁচিয়ে ১৫৪ জন (২.০৯%) নিহত হয়েছেন। সড়কভিত্তিক হিসাবে মহাসড়কে ১,৪৮২ জন (২০.১২%), আঞ্চলিক সড়কে ২,১৪৯ জন (২৯.১৮%), শহরের সড়কে ১,৭৮৬ জন (২৪.২৫%) এবং গ্রামীণ সড়কে ১,৯৪৭ জন (২৬.৪৩%) শিক্ষার্থী নিহত হয়েছেন। পথচারী নিহতের ক্ষেত্রে জাতীয় মহাসড়কে ২৫১ জন (১৩.০৫%), আঞ্চলিক সড়কে ৪০৯ জন (২১.২৬%), শহরের সড়কে ৫৩৭ জন (২৭.৯২%) এবং গ্রামীণ সড়কে ৭২৬ জন (৩৭.৭৫%) নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com