October 3, 2026, 9:47 am
সর্বশেষ সংবাদ:
ট্রাম্পের রপ্তানি নিষেধাজ্ঞা হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে রোগীরা রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি আদালতে সাক্ষ্য দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে বিবস্ত্র করার অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে মানুষের শরীরে মাধ্যাকর্ষণ শক্তিহীন পরিবেশের প্রভাব জানতে মহাকাশে গেলেন চার নভোচারী ইউনিফর্ম পরে টহল দেয় আমস্টারডামের ‘পুলিশ বিড়াল’ দক্ষিণ কোরিয়ার দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ট্রাম্পের চাপে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেল ছাড়বে জি-৭ বিলুপ্তির মুখে থাকা কুমিরকে বাঁচাতে কম্বোডিয়া যা করছে মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

স্ক্র্যাপ বোঝাই চলন্ত লরিতে হঠাৎ আগুন, মহাসড়কে যানজট

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 102 Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় আবুল খায়ের স্টিল মিলস (একেএস)-এর স্ক্র্যাপ ভর্তি চলন্ত একটি লরিতে হঠাৎ আগুন লাগে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে কালুশাহ নগর ওভার ব্রিজ এলাকায় ঢাকা-মুখী লেনে ঘটনাটি ঘটে এবং লরির সামনের ইঞ্জিন ও পাওয়ার ইউনিট পুরোপুরি পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে।

ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণে মহাসড়কের কিছু অংশে যানজট সৃষ্টি হলেও পরে পুলিশ ও সংশ্লিষ্ঠ কর্মীরা তৎপরতায় লাগাতার কাজ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে কারখানায় ফিরছিল ওই স্ক্র্যাপবোঝাই লরিটি; চলার সময় যান্ত্রিক ত্রুটির কারণে সামনে থেকেই আগুন ছড়িয়ে পড়ে। আবুল খায়ের স্টিল মিলসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইমরুল কাদের ভূইয়া বলেন আগুন কেন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে, আর বার আওলিয়া হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন বলছেন প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকেই দায়ী মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com