November 18, 2026, 2:03 am
সর্বশেষ সংবাদ:
‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’ নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন ফাহানা

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 148 Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বিএনপির নেতারা জুলাই আন্দোলনের সময় গর্তে ছিলেন, ডোবায় ছিলেন, খালে ছিলেন এবং প্রথমে তো তারা হাতই ধুয়ে ফেলছিল যে, এই আন্দোলন আমাদের না।

রুমিন ফারহানা বলেন, আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে, সংসদে তো চাইলেই কথা বলা যায় না। আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকোশন নিতে হয়।

তিনি বলেন, এখন যারা সংসদে বসে আছেন, তাদের কতজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কতজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে।

‘কিন্ত জুলাইয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে। আপনাদের চ্যানেল রাত ২টায় আমার বাড়িতে গেছে।’

এই সংসদ সদস্য বলেন, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কী, আমাদের জেলিফিশের মতো মেমোরি তো আর বেশিরভাগ মেমোরি আমাদের সঙ্গে ফিটিং না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। বিএনপির নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল এবং প্রথমে তো তারা হাতই ধুয়ে ফেলছিল যে, এই আন্দোলন আমাদের না। এইটা এদের নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। সুতরাং এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেইমিং-এর কাড়াকাড়ি হচ্ছে।

বিএনপি তাহলে ত্যাগী নেতাদের যথেষ্ট সম্মান দিতে পারে নাই প্রশ্নের জবাবে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না। আমারটা তো আমি বলতে পারব, অন্যদেরটা তো আর আমি বলতে পারব না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com