September 21, 2026, 1:16 pm

অবসরপ্রাপ্ত সেনাদের জন্য ‘এক পদ এক বেতন’ নীতি বাস্তবায়নের নির্দেশনা

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 94 Time View

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএসবি) কার্যালয় পরিদর্শন করেন। সেই সময় তাকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া।

পরিদর্শনের সময় প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেন এবং সরকারের ‘এক পদ এক বেতন’ নীতিটি অবসরের পরে প্রাপ্য সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি সমপর্যায়ের কাজের জন্য সমান বেতননীতি ত্বরান্বিত করতে ও অবসরপ্রাপ্তদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

এছাড়া জেলা পর্যায়ে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মিলনমেলা ও সহায়তা কেন্দ্রে পরিণত করার উদ্দেশ্যে প্রতিটি জেলার বিএসবি কে আরো কার্যকরভাবে গঠন ও শক্তিশালী করতে প্রশাসনিক ও লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি করার নির্দেশনা দেন। চিকিৎসাসেবা সম্প্রসারণে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোর বাড়িয়ে জীবন রক্ষাকারী ওষুধের সংগ্রহ বাড়ানোর এবং ‘ডিফেন্স কলোনি’ গড়ে তুলে টেকসই পুনর্বাসন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের কথাও তিনি জানান; ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় এর জন্য জমি নির্ধারিত রয়েছে এবং সেখানে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে বিএসবি’র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com