November 18, 2026, 1:40 am
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে সংশয়: জামায়াত নেতা আযাদ ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত

বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু, থাকছে যেসব সুবিধা

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 142 Time View

রোগীদের ভোগান্তি কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) বহির্বিভাগে (ওপিডি) ই-টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনের আগে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন। পরে বহির্বিভাগের চিকিৎসাসেবার জন্য চালু হওয়া ই-টিকিটিং সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। নতুন ই-টিকিটিং ব্যবস্থা চালুর ফলে সেই ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেবাগ্রহীতাদের সময় ও শ্রম সাশ্রয় এবং চিকিৎসাসেবা আরও কার্যকর করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় একজন রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করতে হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর রোগীর তথ্য ভবিষ্যতের জন্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে নতুন করে ব্যক্তিগত তথ্য দিতে হবে না। একই সঙ্গে রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শনের তথ্য এবং চিকিৎসাসংক্রান্ত রেকর্ড সংরক্ষিত থাকবে, যা চিকিৎসকদের দ্রুত, নির্ভুল ও কার্যকর চিকিৎসাসেবা দিতে সহায়তা করবে।

হাসপাতাল সূত্র জানায়, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে আধুনিক ও জনবান্ধব এই ই-টিকিটিং সিস্টেম বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, ই-টিকিটিং সিস্টেম চালুর মাধ্যমে রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক এবং সেবাগ্রহীতাবান্ধব করে তুলতে এই ডিজিটাল উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com