October 6, 2026, 3:44 pm
সর্বশেষ সংবাদ:
মেটার নতুন এআই এজেন্টের মাধ্যমে ইন্টারনেট–দুনিয়ায় বিশৃঙ্খলার শঙ্কা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ ১০ নম্বর জার্সিতে মেসির শহর সাজানোর ছবি ভাইরাল প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর, সফর হতে পারে চার দিনের ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী টম ক্রুজ–ব্র্যাড পিটকেও পাত্তা দিচ্ছেন না অজয়, তিন দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা মেরু ভালুক সাদা নয়! শীত আসার আগেই ত্বকে যে পরিবর্তনগুলো খেয়াল করবেন এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 118 Time View

ইরানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের সময় ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেওয়ায় তিনি ইরানের জনগণকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছেন।

শনিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ, চাপ এবং ধারাবাহিক বৈরিতার মধ্যেও ইরানের জনগণ দৃঢ়ভাবে দেশকে সমর্থন করে গেছে।

তিনি সংঘাতের সূচনা হিসেবে ২০২৪ সালের ৩১ জুলাই তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। ওই সময় নিজের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করছিলেন হানিয়া।

পেজেশকিয়ান বলেন, সেই ঘটনার পর থেকে ইরান নানা ধরনের যুদ্ধ, চাপ ও অবিরাম শত্রুতার মুখোমুখি হয়েছে। তবে সব প্রতিকূলতার মধ্যেও জনগণ দেশের পাশে থেকেছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের ভবিষ্যৎ ইরানের জনগণই গড়ে তুলবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com