August 18, 2026, 3:30 pm
সর্বশেষ সংবাদ:
ফ্যাসিবাদমুক্ত দেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী জলাবদ্ধতা ও গ্যাস-বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি জামায়াতের সাবেক মন্ত্রী-এমপিদের ফোন ব্যবহার নিয়ে যা বললেন কারা মহাপরিদর্শক জিয়া ও খালেদার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের শ্রদ্ধা সরকার বদলেছে, রাষ্ট্র কি বদলেছে? স্থানীয় সরকারের ৫ নির্বাচন চলতি অর্থবছরে: শাহে আলম স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরেই: শাহে আলম খিলক্ষেতের সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিক গ্রেফতার জ্বালানি ও ব্যাংক খাতে স্থিতিশীলতা সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধকালীন নিয়ন্ত্রণ নিজেদের হাতে চায় দক্ষিণ কোরিয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধে লাভবান মার্কিন দুই জ্বালানি কোম্পানি

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 55 Time View
73

মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জ্বালানি পরিশোধন (রিফাইনিং) মার্জিন বেড়ে যাওয়ায় রেকর্ড মুনাফা করেছে যুক্তরাষ্ট্রের দুই জ্বালানি জায়ান্ট এক্সনমোবিল ও শেভরন।

শনিবার (২ আগস্ট) প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এক্সনমোবিল জানায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১৪ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম বৃদ্ধি এবং ইতিহাসের সর্বোচ্চ রিফাইনিং মার্জিন এ মুনাফার মূল চালিকা শক্তি।

অন্যদিকে, শেভরন একই সময়ে ১২ দশমিক ১ বিলিয়ন ডলার মুনাফা করেছে। যা আগের বছরের তুলনায় পাঁচ গুণের বেশি।

ইরানের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে চাপ তৈরি হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায় এবং বড় তেল কোম্পানিগুলোর আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এক্সনমোবিল জানিয়েছে, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী রিফাইনিং সক্ষমতার প্রায় ৯ শতাংশ ব্যাহত হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে রিফাইনিং মার্জিন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতির কারণে কোম্পানিটির গ্যাস উৎপাদন কিছুটা কমেছে।

শেভরন জানায়, আন্তর্জাতিক বাজারে তাদের গড় অপরিশোধিত তেলের বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া ২০২৫ সালে হেস অধিগ্রহণের পর উৎপাদন বাড়ায় কোম্পানিটির আয় আরও বেড়েছে।

তবে সৌদি আরব ও কুয়েতের মধ্যবর্তী পার্টিশনড জোনে উৎপাদন কমে যাওয়া এবং আন্তর্জাতিক রিফাইনারিগুলোতে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ কমে যাওয়ায় শেভরনও কিছু নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারের ওপরে থাকায় ভোক্তাদের অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক জনমত জরিপে অর্থনৈতিক ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ার ইঙ্গিত মিলেছে।

এই পরিস্থিতিতে বিপুল মুনাফা করলেও এক্সনমোবিল ও শেভরনের শেয়ারের দাম প্রাক-বাজার লেনদেনে যথাক্রমে ১ দশমিক ৫ শতাংশ এবং ০ দশমিক ৩ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com