November 18, 2026, 1:32 am
সর্বশেষ সংবাদ:
ফিলিপাইনে আঞ্চলিক মিত্রদের নিয়ে ট্রাম্পের বৈঠক, বাইরে ব্যাপক বিক্ষোভ যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: সংসদে শফিকুর রহমান ‘আল্লাহর রহমতে বাংলাদেশ ভালো অবস্থাতেই আছে’ বোর্ড চাইলে আবারও এনভিডিয়ার প্রধান হতে চান হুয়াং ৮ হাজার কিলোমিটার নদী–খাল খননে ব্যয় হবে ৭ হাজার কোটি টাকা, কোথায় কত হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষকে ‘উপহার’, চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলছে সরকার: সংসদে হাসনাত উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

চতুর্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, মাঠেই হবে ব্যবহারিক মূল্যায়ন: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 120 Time View

শিশুদের সুস্থ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, শুধু শিশুদের খেলাধুলা করলেই হবে না, অভিভাবকদেরও শরীরচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে শিশুদের মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইসের অতিনির্ভরতা কমিয়ে মাঠমুখী করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষে পল্লবী থানার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে। ফুটবল, ক্রিকেট, সাঁতার, মার্শাল আর্টসহ বিভিন্ন খেলাধুলা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে। শুধু লিখিত পরীক্ষা নয়, মাঠে ব্যবহারিক মূল্যায়নেরও ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে। ১ জুলাই থেকে অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুরা এতে অংশ নিতে পারবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের খেলাধুলার সুযোগ করে দিলে তাদের মধ্য থেকেই ভবিষ্যতের জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে।

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, শিশুরা মাঠে সময় কাটালে তারা প্রযুক্তির আসক্তি ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে। এ লক্ষ্যেই দেশের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিয়ে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি খেলার মাঠে প্রবীণদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. এল. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব জয়নুল আবেদীন জয়, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এটিএম অলিউল হাসানাত তুহিন, পল্লবী থানা আহ্বায়ক আলী আকবর এবং সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। সভাপতিত্ব করেন পল্লবী থানা শাখার সভাপতি মো. হায়দার ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com