August 18, 2026, 11:04 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

আওয়ামী লীগ জন্মগতভাবেই ফ্যাসিস্ট: মামলার শুনানিতে প্রসিকিউশন

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 44 Time View
54

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগকে জন্মগতভাবেই ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম দাবি করেন যে, দলটি ক্ষমতায় থাকাকালীন সবসময়ই পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধে জড়িয়েছে। তিনি ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়ের বিভিন্ন নজির তুলে ধরে যুক্তি দেন যে, এবারের আন্দোলন দমন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি একটি সুপরিকল্পিত ও সিস্টেমিক ক্রাইম।

আদালতে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্য এবং ওবায়দুল কাদেরের নির্দেশে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দেওয়ার মাধ্যমেই সারাদেশে সহিংসতার সূত্রপাত ঘটে। প্রসিকিউশনের অভিযোগ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগকে ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে ব্যবহার করে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা ও নির্যাতন করা হয়েছে। এসব অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নে ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিদের কমান্ড রেসপন্সিবিলিটি রয়েছে বলে প্রসিকিউশন উল্লেখ করে।

উল্লেখ্য যে, ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তারা পলাতক রয়েছেন। আইনের বিধান অনুযায়ী, আসামিদের অনুপস্থিতিতেই তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ করে মামলার বিচারকার্য পরিচালিত হচ্ছে। গত ২২ জানুয়ারি অভিযোগ গঠনের পর এখন চূড়ান্ত যুক্তিতর্ক পর্ব চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com