October 3, 2026, 3:08 am
সর্বশেষ সংবাদ:
রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বিটিভির দিনব্যাপী বিশেষ আয়োজন

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 77 Time View

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। দিবসটির তাৎপর্য তুলে ধরতে চ্যানেলটি বিশেষ আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা পাঠ এবং সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে। এর পাশাপাশি দিনভর গণ-অভ্যুত্থান সম্পর্কিত বিশেষ ফিলার প্রচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনের বিশেষ আয়োজনগুলোর মধ্যে রয়েছে বিকেল ৪টা ৫ মিনিটে কবিতা আবৃত্তি, ‘আয়নাঘর’-এর ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সাক্ষাৎকার, এবং রাত ৮টা ৫০ মিনিটে ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান। এছাড়া রাত ১০টায় সাংস্কৃতিক পরিবেশনা ও রাত ১১টায় আরও একটি তথ্যবহুল আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।

স্টুডিওর পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর মধ্যে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আলোচনা সভা এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com