October 2, 2026, 11:58 pm
সর্বশেষ সংবাদ:
ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪ মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস

বৃষ্টি-উজানের ঢলে আবারো বাড়ছে তিস্তার পানি

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 98 Time View

টানা বৃষ্টিপাত এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার সকাল ৯টা নাগাদ নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। চলতি বর্ষা মৌসুমে এ নিয়ে মোট সাতবার তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া পয়েন্টের ৪৪টি জলকপাটই খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

তিস্তার পানি বাড়ার ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে নদী তীরবর্তী জনবসতিগুলোতে পানি ঢুকে পড়ার পাশাপাশি বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে গেছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যদিও রাতের দিকে পানি কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com