November 11, 2026, 9:21 pm
সর্বশেষ সংবাদ:
জনজীবন সম্পৃক্ত বিষয়গুলোতে সরকারের সফলতা দেখা যাচ্ছে না: চরমোনাই পীর কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি নাৎসিদের মতো পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসের মধ্যে নগর স্বাস্থ্যসেবায় নতুন মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদে হট্টগোল প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 104 Time View

জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান। বুধবার সকালে রাজশাহীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য সাহসের ইতিহাসকে সমুন্নত রাখতে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

আহতদের যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শহীদ পরিবারের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা এবং পুনর্বাসনের বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিলেন, সেই লক্ষ্য পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা তার সন্তান হত্যার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com