October 3, 2026, 5:13 am

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 103 Time View

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ ধরনের বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি মহল অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও উসকানিমূলক কন্টেন্ট ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, সাইবার জগতের এসব কর্মকাণ্ড কঠোরভাবে নজরদারি করা হচ্ছে এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com