October 2, 2026, 9:55 pm
সর্বশেষ সংবাদ:
বাজারে ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ছে জি-৭ দেশগুলো কেন অনামিকাতেই আংটি পরা হয়? জানুন বিয়ের আংটির অজানা ইতিহাস ময়মনসিংহে দুর্ঘটনা : মারা গেলেন এক পরিবারের চার প্রজন্মের চারজন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল উপাসনালয়ে নিরাপত্তা দিতে না পারা অত্যন্ত উদ্বেগের: আসিফ মাহমুদ ছুরিকাঘাতের পরও ককপিটের দরজা খুলেছিলেন পাইলট, ভয়ংকর সেই রাতের কথা জানালেন মোদিকে বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি বাংলাদেশে কীভাবে ও কেন কোরিয়ান সংস্কৃতি এত জনপ্রিয় হয়ে উঠলো? স্কয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে ঢাবির বিদেশি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 94 Time View

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলে একটি বিশেষ স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদেশি শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের দিনগুলোতে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের কথা তুলে ধরেন। তারা আন্দোলনের উত্তাল সময় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী অংশগ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ত্যাগ ও সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সাম্য এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ব্রতী হতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা এতে উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com