August 18, 2026, 11:48 am
সর্বশেষ সংবাদ:
রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা

ইতালির বিরুদ্ধে স্পেনের পাল্টা ব্যবস্থা, সীমান্তে কড়াকড়ি

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 22 Time View
33

স্প্যানিশ ছিটমহল সেউতাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ইতালির বিরুদ্ধে কঠোর অবস্থানে গেছে স্পেন। ইতালি থেকে আসা সকল নৌযান ও আকাশপথের যাত্রীদের ওপর সাময়িক সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে মাদ্রিদ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই কড়াকড়ি বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার।

নতুন এই নিয়মের আওতায় ইতালি থেকে আসা যেকোনো যাত্রীকে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ সময় ভ্রমণকারীদের পাসপোর্ট, ভিসা এবং জাতীয়তার সব তথ্য বিস্তারিত পরীক্ষা করা হবে। ইতালির নেওয়া অনুরূপ একটি সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবেই স্পেন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত জুলাই মাসে মরক্কো থেকে স্পেনের সেউতা অঞ্চলে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে এই কূটনৈতিক টানাপোড়েনের সূত্রপাত। ওই ঘটনার জের ধরে ইতালি প্রথমে স্পেনের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপ করলে পাল্টা ব্যবস্থা হিসেবে স্পেনও একই পথ অনুসরণ করল, যা ইউরোপীয় দেশ দুটির মধ্যে উত্তজনা বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com