October 3, 2026, 3:07 am
সর্বশেষ সংবাদ:
রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য

চবির সিনেট সভায় ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 69 Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ড. এ. আর. মল্লিক ভবনের সভাকক্ষে আয়োজিত এ সভায় বাজেট পেশ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আল-ফোরকান।

উপাচার্য তার বক্তব্যে জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অভিন্ন সেমিস্টার পদ্ধতি ও ‘আউটকাম-বেসড এডুকেশন’ (OBE) চালু করা হয়েছে। গবেষণায় গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষকদের গবেষণা অনুদান বাবদ ১০ কোটি টাকাসহ এমফিল ও পিএইচডি খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া আগামী অর্থবছরের জন্য ইউজিসির কাছে গবেষণার জন্য ২৯ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরে উপাচার্য জানান, টিএসসি নির্মাণ ও গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে ৬৭৮ কোটি টাকার দুটি প্রকল্প পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে। পাশাপাশি প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নতুন আবাসিক হল, আধুনিক হাসপাতাল, সুইমিং পুল ও ব্লু-ইকোনমি রিসার্চ সেন্টারসহ বিশদ মহাপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com