August 18, 2026, 12:19 pm
সর্বশেষ সংবাদ:
থানা হাজতে আ.লীগ নেতার ভিডিও, ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার রাশিয়ার নির্বাচনে নিষিদ্ধই থাকছে বিরোধী দল, উপপ্রধানের কারাদণ্ড রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

গাবতলীতে মাছের কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 22 Time View
35

রাজধানীর গাবতলীর দ্বীপনগর এলাকায় একটি মাছের আড়তে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মাছ পরিবহনের একটি কাভার্ডভ্যানে কাজ করার সময় হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মো. ইমরান (২৫) নামে এক যুবক ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইমরান নড়াইলের তুলারামপুর এলাকার সরোয়ার মোল্লার সন্তান এবং গাবতলী এলাকায় বসবাস করতেন। বিস্ফোরণের ঘটনায় আরও একজন আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং স্থানীয় থানাকে পুরো বিষয়টি অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com