August 18, 2026, 10:50 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 19 Time View
30

প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার সকাল ১০টা ৫০ মিনিটে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন। এদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি মাতারবাড়ী পৌঁছান। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মহেশখালীর গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর বর্তমান কার্যক্রম সরাসরি পরিদর্শন করছেন, যার মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাবিদ্যুৎ কেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগ।

মহেশখালীতে পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী ও হাটহাজারীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর ও প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রমে অংশ নেবেন তিনি। এছাড়া ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং হাটহাজারী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে তাঁর। দিনের শেষভাগে হাটহাজারীতে বন্যা দুর্গতদের মাঝে পুনর্বাসন সহায়তা প্রদান এবং চট্টগ্রামে দলের সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উল্লেখ্য, এটি মহেশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com