October 2, 2026, 5:49 pm
সর্বশেষ সংবাদ:
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড নাচের কথা বলে এনে ‘নৃত্যশিল্পীকে’ দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ রাড্ডা–কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিস্টি, অন্যদের কী হবে? শাহজালাল বিমানবন্দর থেকে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২ পঞ্চমবারের মতো ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু হচ্ছে কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি সংস্কৃতিমন্ত্রীর ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা: নিহত ৭ জনের চারজন একই পরিবারের পৃথিবী ধ্বংস হবে আগামী ১৩ নভেম্বর, বিজ্ঞান গবেষণাপত্রে জাদুকরের ভবিষ্যদ্বাণী বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ইমাম বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্কে টানাপোড়েন, মতবিরোধ প্রকাশ্যে

হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 76 Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মারা যাওয়া শিশুদের ক্ষেত্রে হামের কারণে মৃত্যু হয়েছে এমনটি নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি, তারা মূলত হামের উপসর্গ নিয়েই মারা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গজনিত সমস্যায় মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৮ জনের প্রাণহানি ঘটেছে। এই সময়ের মধ্যে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। বর্তমানে আক্রান্তদের একটি বড় অংশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার হারও তুলনামূলক সন্তোষজনক বলে অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com